Logo
শিরোনাম

সাগরে ‘বিধ্বস্ত’ হয়েছে রাশিয়ার সেই প্লেন

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুলাই ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | ১২৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
ইমার্জেন্সি সার্ভিসের বরাত দিয়ে খবরে বলা হয়েছে— প্লেনটি সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সম্ভাব্য ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনার জন্য জাহাজ পাঠানো হয়েছে

রাশিয়ার এন-২৬ প্লেনটি সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সম্ভাব্য ঘটনাস্থলে বেশ কয়েকটি উদ্ধার জাহাজ পাঠানো হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানায় স্পুটনিক নিউজ।

ইমার্জেন্সি সার্ভিসের বরাত দিয়ে খবরে বলা হয়েছে প্লেনটি সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সম্ভাব্য ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনার জন্য জাহাজ পাঠানো হয়েছে।

এর আগে ২৮ যাত্রী নিয়ে রাশিয়ার এএন-২৬ বিমান নিখোঁজ হয়। ওই প্লেনটি যথাযথ সময়ে সাড়া না দেওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হয় সেটি নিখোঁজ হয়েছে। এএন-২৬ প্লেনটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে কামচাটকায় কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটির জরুরি সেবাদাতা সংস্থার এক প্রতিনিধি বলেন, প্লেনে ছয়জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন শিশু। একটি হেলিকপ্টার ও সেনারা ওই প্লেন খোঁজা এবং উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সব জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দুটি হেলিকপ্টার এবং একটি প্লেন ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।


আরও খবর