Logo
শিরোনাম

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ

প্রকাশিত:মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

সোমবার রাতে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম। তিনি বলেন, এ বিষয়ে সোমবার রাত পৌনে ১০টায় গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

কাস্টমস গোয়েন্দাদের একটি সূত্র জানায়, স্বর্ণগুলো বিমান থেকে উদ্ধার করা হলেও চোরাচালানকারীরা আটক হয়নি। এসব স্বর্ণের দাম বর্তমান বাজারে প্রায় আট কোটি ৪০ লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তারা।


আরও খবর