
অ্যান্টিগার স্যার
ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসটা
ভালো হলো না বাংলাদেশের। দলনেতা সাকিব আল হাসানের ফিফটিতে কোনোমতো একশ পেরিয়েছে টাইগাররা।
অলআউট হয়েছে মাত্র ১০৩ রানে।
ম্যাচের শুরুতে
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
ব্যাট হাতে ইনিংসের দ্বিতীয় প্রথম ওভারেই কেমার রোচের বলে এনক্রমার বোনারের হাতে ক্যাচ
তুলে দেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেটে খেলতে নামা নাজমুল হোসেন শান্তও
৫ বল খেলেই আউট হয়েছেন। আর জেইডেন সিলসের করা ষষ্ঠ ওভারের প্রথম বলে ফিরলেন মুমিনুল।
এই তিনজনের কেউই রানের খাতা খুলতে পারেনি।
এদিকে আন্তর্জাতিক
টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার পূর্ণ করা তামিম ইকবাল আলযারি জোসেফের বলে কটবিহাইন্ড হয়েছেন
ব্যক্তিগত ২৯ রানে। এছাড়া ১২ রানে লিটন কুমার দাস ও শূন্যরানে নুরুল হাসান সোহান আউট
হয়েছেন। মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে চাপ সামলে নেয়ার প্রচেষ্টা চালান টাইগার দলনেতা
সাকিব। কিন্তু বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মিরাজ। আউট হয়েছেন ২ রানেই। পরে শূন্যরানে
আউট হন মোস্তাফিজুর রহমান।
আর আপনতালে ব্যাট
করতে থাকা সাকিব ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর আউট হয়েছেন ৫১ রানে। খালেদের ব্যাট
থেকে আসেনি কোনো রান। ইবাদত অপরাজিত থাকেন ৩ রানে।
ওয়েস্ট
ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জেইড সিলস ও আলযারি জোসেফ। দুটি করে উইকেট
পেয়েছেন কেমার রোচ ও কাইল মেয়ার্স।

