Logo
শিরোনাম

সাম্প্রদায়িক হামলা নিয়ে প্রধান বিচারপতির উদ্বেগ

প্রকাশিত:রবিবার ২৪ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৪৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
সাম্প্রদায়িক হামলা মামলায় ভুয়া অভিযোগ বিবেচনায় আসামিদের ছেড়ে দিলে কী অবস্থা দাঁড়াবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রবিবার (২৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি মামলার শুনানিতে নিজের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে তিনি এই প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি মন্তব্য করেন, এ ধরনের দলবদ্ধ হামলা শুভলক্ষণ নয়।

সাম্প্রদায়িক হামলা মামলায় ভুয়া অভিযোগ বিবেচনায় আসামিদের ছেড়ে দিলে কী অবস্থা দাঁড়াবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আসামিদের জামিন দিলে সমাজে নেতিবাচক বার্তা যাবে।

এ সময় ফরিদপুরের সালথায় ইউএনও অফিসে অগ্নিসংযোগের ঘটনায় হাসান মেম্বারের জামিন স্থগিত করে দেন আপিল বিভাগ। মামলাটির শুনানিতেই উদ্বেগ প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত।


আরও খবর