Logo
শিরোনাম

শামসুন্নাহারের গোলে বাংলাদেশ এগিয়ে

প্রকাশিত:সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চার মিনিট আগে বদলি নামেন শামসুন্নাহার জুনিয়র। নেমেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। প্রথমার্ধে তারই করা লক্ষ্যভেদে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এগিয়ে গেলো।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার (সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকে বাংলাদেশ আক্রমণে। ম্যাচ ঘড়ির ১ মিনিটে মারিয়া মান্দার দূরপাল্লার শট গোলকিপার শুয়ে-পড়ে তালুবন্দী করেন।

১০ মিনিটে চোট পেয়ে সিরাত জাহান স্বপ্না উঠে যান। তার জায়গায় শামসুন্নাহার জুনিয়র মাঠে নামেন।

চার মিনিট পর বাংলাদেশ এগিয়ে যায়। ডান প্রান্তে মনিকা চাকমার ক্রসে শামসুন্নার জুনিয়রের দারুণ প্লেসিং জড়িয়ে যায় জালে। এতে গ্যালারিতে থাকা দর্শকরা স্তব্ধ হয়ে যান।


আরও খবর