Logo
শিরোনাম

সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

প্রকাশিত:সোমবার ১১ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ৩০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মন্ত্রী আজ এক শোক বার্তায় প্রয়াত মিজানুর রহমান খানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মন্ত্রী আরও জানান, "সাংবাদিকতায় অনন্য মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রাখা মিজানুর রহমান খানের মৃত্যু সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি। সাবলীল ও বিশ্লেষণধর্মী লেখনীর কারণে তিনি দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবেন।"


আরও খবর