
ইউক্রেনে ইস্যুতে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জনপিং। দেশটির বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে এক ভিডিও কলে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট।
শি জনপিং বলেন, আমাদের অগ্রাধিকার হওয়া উচিত
ইউক্রেনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া প্রতিরোধ করা। রাশিয়া-ইউক্রেন ইস্যুতে
আমাদের তিন দেশকে যৌথভাবে শান্তি আলোচনার সুযোগ সৃষ্টি করতে হবে।
বিবিসি জানায়, রাশিয়ার সঙ্গে চীনের সুসম্পর্ক
থাকলেও ইউক্রেনে রুশ আগ্রাসন ইস্যুতে কৌশলি ভূমিকা পালন করছে তারা। এই ইস্যু নিয়ে কোনো
মন্তব্য করেনি চীনা সরকার। এমনকি জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা ভোটেও তারা অংশ
নেয়নি।

