Logo
শিরোনাম

শান্তি নিয়ে তৃতীয় দফা আলোচনায় রাশিয়া-ইউক্রেন

প্রকাশিত:মঙ্গলবার ০৮ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ উত্তেজনা নিরসনে তৃতীয়বারের মতো আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। এবারের বৈঠকও বেলারুশ সীমান্তে অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের ১২তম দিনে সোমবার স্থানীয় সময় বিকের ৪টায় এ আলোচনা শুরু হয়।

আলোচনায় অংশ নেয়া ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক টুইটারে জানান, সোমবার দুইপক্ষ তৃতীয়বারের মতো আলোচনায় বসবে।

তিনি আরও জানান, প্রথম দুই দফায় যে সকল প্রতিনিধি আলোচনা করেছিলেন তারাই ফের আলোচনা করবেন।

এর আগে দুইবার বেলারুশ সীমান্তে বৈঠক করে দুইপক্ষ। প্রথমবার ২৮ ফেব্রুয়ারি হওয়া বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। এরপর ৩ মার্চ দ্বিতীয় বৈঠকে মানবিক দিক বিবেচনা করে মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় দুই পক্ষ। কিন্তু কয়েক ঘণ্টা পার হতেই সেই যুদ্ধবিরতি ভেস্তে যায়। ফলে সাধারণ মানুষ শহর ছেড়ে চলে যেতে চাইলেও তারা পারেননি।


আরও খবর