Logo
শিরোনাম

শান্তির খোঁজে ছেলেকে নিয়ে কাশবনে পরী

প্রকাশিত:সোমবার ০৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢালিউডে বইছে চাপা উত্তেজনা। শাকিব খানের স্ত্রী-সন্তান-প্রেমিকাদের নিয়ে চলছে জটিল সমীকরণ। এমন থমথমে পরিস্থিতিতে একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলেন ঢালিউডের শীর্ষ নায়িকা পরীমণি। ছেলে রাজ্যকে নিয়ে একটি অদ্ভুত ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে কাশফুলের ভেতর পুত্রকে জড়িয়ে আছেন মা পরী।

ছবিটি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন পরীমণি। ক্যাপশনে লিখে দেন শান্তি। হতে পারে, তিনি রাজ্যর এই ছবিটি প্রকাশ করে শান্তির বার্তাই ছড়িয়ে দিতে চেয়েছেন অশান্ত ঢালিউডে। ছবিটির আরেকটি বড় দিক, রাজ্য জন্মের পর সম্ভবত এটাই প্রথম আউটডোর সেশন ছিল মা-ছেলের। তবে এই ছবি বাবা শরিফুল রাজ তুলেছেন কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। ছবিটি সম্পর্কে মন্তব্য চেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ-পরী দম্পতির কাছে। চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

এর আগে, গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

নিউজ ট্যাগ: পরীমণি

আরও খবর