
রাজশাহীর বাঘায়
সাপের কামড়ে টুলু বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর)
দিনগত রাত ১টার দিকে নিজ ঘরে সাপে তাকে দংশন করে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল
সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
টুলু বেগম উপজেলার
আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি বিনিময়াড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্রে
জানা গেছে, বুধবার রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে
বিষধর সাপ টুলু বেগমকে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া
হয়। সকালে তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।
বাঘা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, তার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।
অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

