
মাইক্রোবাসে বহন
করা সাড়ে ১৬ কেজি গাঁজাসহ আশিকুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশিকুর
রহমান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিলিপ নগর এলাকার মো. আছান মালিথার ছেলে। গতকাল
সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র্যাবের কোম্পানি অধিনায়ক লে. মো. শহিদুল
ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমের নেতৃত্বে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক
মহাসড়কের মোহনপুর গ্রামের কেবি ইটভাটার সামনে একটি মাইক্রোবাস আটক করা হয়। গাড়িতে তল্লাশি
করে বিপুল পরিমাণ গাঁজাসহ আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরদেশ আলম বলেন, প্রাথমিকভাবে আশিকুর মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কালুখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

