Logo
শিরোনাম

শার্শায় বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রকাশিত:শনিবার ০২ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইয়ানূর রহমান : শার্শায় মুক্তার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

নিহত মুক্তার হোসেন উপজেলার অগ্রভূলোট গ্রামের মৃত চান্দালী মল্লিকের ছেলে।

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, শনিবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে উপজেলার অগ্রভুলোট গ্রামের একটি আমবাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

তার শরীরের ঘাড় ও হাতে অসংখ্য ধারাল অস্ত্র দিয়া কোপানোর চিহ্ন রয়েছে। জমাজমি সংক্রান্ত বিরোধে তাকে খুন করা হতে পারে এমনটি ধারণা করছেন পুলিশ।

নিউজ ট্যাগ: লাশ উদ্ধার

আরও খবর

জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী গ্রেফতার

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩