
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে খাগরিয়া থেকে নারীসহ তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জামাল উদ্দিন (৫০), তার সহযোগী মো.লোকমান (৩২) ইয়াছমিন আকতার (৩২)। তাদের কাছ থেকে ২টি ওয়ানশুটার গান, ৩ রাউন্ড কার্তুজ ও ২০ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে র্যাব- ৭ এর একটি দল খাগরিয়ার মোহাম্মদখালী গ্রামে এ অভিযান পরিচালনা করে।
বুধবার রাতে
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্টিত
সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ভোটগ্রহণের সময় খাগরিয়ায়
অস্ত্রের মহড়া ছিল বেশি। ভোটকেন্দ্রে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব।
সহিংসতায় জড়িত
থাকা মো. জামাল উদ্দিন মঙ্গলবার রাতে খাগরিয়ার মোহাম্মদ খালী এলাকায় অবস্থান করছে,
গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে র্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা। পরে
গ্রেপ্তার করা হয়। জামাল ওই এলাকার মৃত সোনা মিয়ার পুত্র।
পরে জামালের
দেওয়া তথ্য মতে তার বসতঘর থেকে ২টি ওয়ানশুটার গান, ৩ রাউন্ড কার্তুজ ও ২০ রাউন্ড গুলির
খালি খোসা উদ্ধার করা হয়। সহিংসতায় তাকে সহযোগিতা করার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার
করে র্যাব। তারা হলেন, একই এলাকার মৃত সরু মিয়ার পুত্র মো. লোকমান ও মো. ঈসমাইলের
স্ত্রী ইয়াছমিন আকতার।
র্যাব জানিয়েছে,
গ্রেপ্তারকৃত জামালের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ১৪টি মামলা রয়েছে। অবৈধ অস্ত্র ক্রয়
বিক্রয় ও অস্ত্র ব্যবহার করে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার তথ্য রয়েছে
তার বিরুদ্ধে।
সাতকানিয়া থানার
অফিসার ইনচার্জ আবদুল জলিল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সাতকানিয়া
থানায় মামলা দায়ের করেছে।

