
জন্মের সময় বিশ্বের সবচেয়ে ছোট শিশু
কেউইক ইউ জুয়ান ১৩ মাস নিবিড় চিকিৎসার পর অবশেষে সিঙ্গাপুরের একটি হাসপাতাল থেকে
রিলিজ পেয়েছে। নির্ধারিত সময়ের প্রায় ১৫ সপ্তাহ আগেই জন্মানো শিশুটির ওজন ছিল মাত্র
২১২ গ্রাম এবং লম্বায় ছিল মাত্র ২৪ সেন্টিমিটার। এখন তার ওজন ছয় কেজির সামান্য বেশি।
সোমবার (৯ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, এর আগে জন্মের সময় সবচেয়ে কম ওজনের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের একটি মেয়ের। তার ওজন ছিল ২৪৫ গ্রাম। সবচেয়ে কম ওজন নিয়ে জন্মানো শিশুটি ১৩ মাস চিকিৎসার পর বাড়ি ফিরলো
সিঙ্গাপুরের শিশুটির মা প্রি-একলাম্পসিয়ায়
ভূগছিলেন। এ রোগে রক্তচাপ এত বেড়ে যায় যে তা দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি
করতে পারে এবং গর্ভবতী মা-শিশু দুজনের জন্যই প্রাণঘাতী হতে পারে। তাই একটি জরুরি সার্জারির
মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই শিশুটির জন্ম হয়। সেই হাসপাতাল বলেছিল, বাচ্চাটি বেঁচে
থাকার সুযোগ সীমিত। এরপর টানা ১৩ মাস তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়।

