Logo
শিরোনাম

সীতাকুণ্ড ট্রাজেডি: এক মাস পর আরও দেহাবশেষ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ০৫ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার একমাস পর সেখান থেকে আরও  দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল ৪টার দিকে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়া একটি শেডের দেওয়াল অপসারণের সময় দেহাবশেষগুলো উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি শেডের দেয়াল অপসারণের সময় নিচে চাপা পড়া অবস্থায় কিছু হাড়গোড় দেখতে পায় ডিপোর লোকজন। এ সময় তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, হাসপাতালে শুধু দেহের অংশবিশেষ এসেছে। এগুলো পুড়ে যাওয়া মরদেহের কয়েকটি টুকরো। এখানে ঠিক কতজনের দেহাবশেষ রয়েছে তা ডিএনএ পরীক্ষা ছাড়া বলা যাবে না। দেহাবশেষগুলো আগের মরদেহগুলোর সঙ্গে হিমাগারে সংরক্ষণ করে রাখা হয়েছে।


আরও খবর