Logo
শিরোনাম

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি বেড়ে ১৬

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জুন ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৪০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ১৬ ব্যক্তিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ‌। তিনি বলেন, ‌গতকাল রবিবার ১৪ জন রোগী আসেন এই ইউনিটে। আর আজ সোমবার দুপুর পর্যন্ত ভর্তি হয়েছেন আরও দুজন।

চিকিৎসাধীন রোগীরা হলেন খালেদুর রহমান (৫৮), মাকফারুল ইসলাম (৬৫), পুলিশের এসআই কামরুল হাসান (৩৩), শেখ মইনুল হক (৪১), আমিন (২২), রাসেল (৪২), ফারুক (৪৭), গাউসুল আজম (২২), রবিন (২২), রুবেল (২৮), ফরমানুল ইসলাম (৩০), মহিবুল্লাহ (২৭), মাসুম মিয়া (৩২), ফারুক (১৬), নজরুল ইসলাম (৩৮) ও সজীব (৩০)।

আবুল কালাম আজাদ‌ জানান, ভর্তি হওয়াদের মধ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ পুড়েছে গাউসুল আজমের, এর পরেই আছেন দগ্ধ রোগী রবিন, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া ৩০ শতাংশ দগ্ধ হয়েছে ফরমানুলের। এই তিনজনকেই বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা করা হচ্ছে। তিনজনের মধ্যে গাউসুল ও রবিনের অবস্থা ভালো নয়। 


আরও খবর