Logo
শিরোনাম

শীতকালীন প্যারাঅলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া ও বেলারুশ

প্রকাশিত:শুক্রবার ০৪ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় ২০২২ শীতকালীন প্যারাঅলিম্পিকে খেলতে পারবে না রাশিয়া এবং বেলারুশের প্রতিযোগিরা। ইন্টারন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি (আইপিএসি) বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

রাশিয়ার ইউক্রেন আক্রমণে সমর্থন জানিয়েছিল বেলারুশ। যদিও দুই দেশের প্রতিযোগীদের শুরুতে অংশগ্রহণ নিয়ে কোনো নিষেধাজ্ঞা দেয়নি আইপিসি। তবে সমালোচনার মুখে একদিনের মাথায় নিজেদের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে আইপিসি।

বুধবার আইপিসি সভাপতি অ্যান্ড্রু পারসোনস বলেছিলেন, প্রতিযোগিদের আক্রমণকারী হিসেবে দেখছি না। নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারবে দেশ দুটির অ্যাথলেটরা।

একদিন পর এই দুই দেশের প্রতিযোগিদের আসন্ন প্যারাঅলিম্পিকস থেকে নিষিদ্ধ করে পারসোনস আরও যোগ করেন, অনেকগুলো ন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি, দল এবং অ্যাথলেটরা হুমকি দিচ্ছে এই দুই দেশের প্রতিযোগী থাকলে তারা খেলবে না। এমনকি অ্যাথলেট ভিলেজ পরিস্থিতি অগ্রহণযোগ্য হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সকল প্রতিযোগীর সুরক্ষা, এবং আয়োজন সফল করতে রাশিয়ান ও বেলারুশের প্রতিযোগিদের না করে দিচ্ছি।


আরও খবর