Logo
শিরোনাম

‘শেখ হাসিনা আমাদের আশা–আকাঙ্খার শেষ আশ্রয়স্থল’

প্রকাশিত:রবিবার ২১ আগস্ট ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৪৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান চিকিৎসার ব্যবস্থা হয়েছে। শেখ হাসিনার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  খুনি এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির বিচার সম্ভাব হয়েছে। মুক্তিযোদ্ধারা তাদের  হারানো চেতনা ফিরে পেয়েছেন। শেখ হাসিনা আমাদের আশা- আকাঙ্খার  শেষ আশ্রয়স্থল।

রোববার (২১ অগাস্ট) পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ২১ অগাস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন আর তার কন্যা দিয়েছে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বাংলাদেশের উন্নয়ন হয়। তাই আওয়ামী বিরোধী শিবির যাতে রাষ্ট্রীয় ক্ষতায় না আসতে পারে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আওয়ামী বিরোধী শিবির ক্ষমতায় আসলে দেশে আরো একটা ১৫ আগাস্ট সৃষ্টি হবে।

নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিতন সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্ঝন  কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ফরাজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মনিরুজ্জামান আতিয়ারে, উপজেলা কৃষক লীগের আহবায়ক এস এম নজরুল ইসলাম, পিরোজপুর জেলা পরিষেদের সাবেক সদস্য সুলতান মাহমুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও খবর