
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই হবে আজকের দিনের প্রত্যয়। শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ প্রত্যয় ব্যক্ত করেন।
অনেক রক্তপাত ও অশ্রুপথের উপরে হাজার বছর
লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে ওবায়দুল
কাদের বলেন, আর এখন যে সংগ্রাম, - তা হলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামে
নেতৃত্ব দিচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা।

