Logo
শিরোনাম

সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত:মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজারামপুর গ্রামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টায় বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজারামপুর গ্রামে সড়কের ওপর এ ঘটনা ঘটে।

বাড়িতে থাকা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাৎ হোসেন বলেন, রাত ১০টার দিকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি সাজ্জাদ রোমন বলেন, মন্ত্রী মহোদয়ের বাড়ির সামনে বসুরহাট-দাগনভূঁইয়া সড়কে একটি ককটেল ছোড়া হয়। তবে কারা ওই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩