Logo
শিরোনাম

শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত চলবে: হাইকোর্ট

প্রকাশিত:সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা এবং বাতিল চেয়ে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার বিরুদ্ধে মামলার তদন্ত কাজ চলবে।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এ তথ্যের সত্য নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী সারা হোসেন বলেন, তিনি (শহিদুল আলম) ২০১৯ সালে একটি রিভিউ পিটিশনের আবেদন করেছিলেন। তার বিরুদ্ধে যে তদন্ত চলছে তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ ধারায়, সেটা আসলে আইনবর্হিভূতভাবেই চলছে। কারণ, ডিজিটাল নিরাপত্তা আইন যখন হলো ২০১৮ সালে, তখন তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করা হলো।

এর আগে, রবিবার (১২ ডিসেম্বর) শুনানি শেষে হাইকোর্টের একই বেঞ্চ রায়ের জন্য সোমবার দিন ধার্য করেন। তারই ধারাবাহিকতায় এই রায়। আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এএফ হাসান আরিফ, ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে, ২০১৯ সালের ১৪ মার্চ মামলটির তদন্ত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।


আরও খবর