Logo
শিরোনাম

সহজেই বানিয়ে ফেলুন গকুল পিঠা

প্রকাশিত:সোমবার ১৭ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দুধ পুলি বা রস বড়া বানানোর চল অনেক বেশি। গকুল পিঠে বানাতে কিছুটা সময় বেশি লাগে। কিন্তু তাই বলে এই রান্না ভুলে গেলে চলে কি? বরং জেনে নিন সহজে কী ভাবে বানানো যাবে সুস্বাদু এই পিঠে।

উপকরণ:

নারকেল: ১টি (কোরানো)

খোয়া ক্ষীর: ১০০ গ্রাম

নলেন গুড়: ১০০ গ্রাম

ময়দা: ১ কাপ

চালের গুঁড়ো: ১/২ কাপ

চিনি: ২ কাপ

এলাচ গুঁড়ো: সামান্য

নুন: সামান্য

জল: ২ কাপ

অল্প রস-সহ পরিবেশন করুন গকুল পিঠে।

প্রণালী:

প্রথমে পুর বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াইয়ে নারকেল কোরা, খোয়া ক্ষীর। তার সঙ্গে দিয়ে দিন গুড়। এ বার ভাল করে পাক দিতে হবে অল্প আঁচে। কিছু ক্ষণ নাড়াচাড়া করলে সব কটি উপকরণ ভাল করে মিশে গিয়ে একটি মণ্ড তৈরি হবে। নারকেলে পাক দেওয়ার সময়ে অল্প দুধ দিতে পারেন। তাতে মিশ্রণটি নরম হয়। কিন্তু কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করুন। তা হলে শুকিয়ে আসবে পুর। মনে রাখবেন, গকুল পিঠের পুর একটু শুকনো হয়।

এ বার পুর নামিয়ে এক দিকে ঠান্ডা হতে দিন। সেই সময়ে বানিয়ে ফেলুন চিনির সিরা। একটি পাত্রে দুকাপ চিনি দিন। আর দিন দুকাপ জল। অল্প আঁচে বসান। যত ক্ষণ না চিনি ভাল ভাবে গলে যায়, তত ক্ষণ অপেক্ষা করুন। চিনি জলের সঙ্গে মিশে ঘন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন।

এর পর একটি পাত্রে নিতে হবে ময়দা, চালের গুঁড়ো আর সামান্য নুন। অল্প জল দিয়ে সবটা গুলে নিতে হবে। খেয়াল রাখুন যেন বেশি পাতলা না হয়ে যায় মিশ্রণ। একটু থকথকে হবে এই গোলা।

এ বার পুরের খানিকটা মণ্ড মতো করে হাতে নিয়ে তার ডুবিয়ে নিতে হবে চালের গোলায়। কড়াইয়ে সাদা তেল গরম করে একে একে এ ভাবে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নিতে হবে। পিঠে উল্টেপাল্টে দুদিক লালচে হয়ে এলেই নামিয়ে নেবেন তেল থেকে। ভাজা পিঠে রসে ফেলে দেবেন। রসে বেশ কয়েক ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে পিঠে। পিঠের ভিতরে ভাল ভাবে রস ঢুকে গেলে ছোট ছোট বাটিতে অল্প রস-সহ পরিবেশন করুন গকুল পিঠে।

নিউজ ট্যাগ: গকুল পিঠা

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩