
সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের তৃতীয় ও শেষ ধাপের নিয়োগ পরীক্ষা আগামীকাল শুক্রবার
অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। তবে, পরীক্ষার্থীদেরকে
কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল ১০টায়। আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে, পরীক্ষার্থীদের সকাল ১০টার পর কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তৃতীয়
ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা চার লাখ ৪৬ হাজার ৫৯৮ জন। এদিন ৩২ জেলাসহ ১৮ জেলার সব
উপজেলায় ও ১৪ জেলার বাকি থাকা উপজেলাগুলোয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে মন্ত্রণালয় সূত্র জানায়, ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২২ এপ্রিল ও দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হয়। তিন পর্বে মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।

