Logo
শিরোনাম

শিক্ষককে পিটিয়ে হত্যা : প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ০৩ নভেম্বর ২০২৩ | ৯১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বহুল আলোচিত ঢাকার আশুলিয়ায় স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষককে হত্যার ঘটনায় প্রধান আসামি  আশরাফুল আহসান জিতুকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

এর আগে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের ঘটনায় মামলার পর আসামি জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে বুধবার ভোরে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এরপর ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে।

শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শনিবার সাভারের হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমারকে স্টাম্প দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু। গত সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক মারা যান।

গত রবিবার ওই শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় ওই ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ঘটনার পরপরই বিভিন্ন স্থানে আসামি ধরতে অভিযান শুরু করে পুলিশ।


আরও খবর