Logo
শিরোনাম

সিলেট হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

প্রকাশিত:সোমবার ০২ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেট নগরের লালদীঘির পাড় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ মে) রাত ৩টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরই মধ্যে একাধিক গলিতে আগুন ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, হকার্স মার্কেট এলাকায় শতাধিক দোকান রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। ঘটনার খবর পেয়ে ব্যবসায়ীদের অনেকে ছুটে এসেছেন।

সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ বলেন, সবচেয়ে বড় এ মার্কেটে রাত ৩টা ১৮ মিনিটের দিকে আগুন লাগে। আগুন নেভাতে বর্তমানে ৯টি ইউনিট কাজ করছে। আশপাশের স্টেশনের ইউনিটগুলোকেও আসতে বলা হয়েছে।

মামুন পারভেজ বলেন, হকার্স মার্কেট এলাকায় শতাধিক দোকান রয়েছে। একাধিক গলিতে আগুন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ৫নং গলিতে আগুনের পরিমাণ বেশি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

নিউজ ট্যাগ: ভয়াবহ আগুন

আরও খবর