Logo
শিরোনাম

সিলেটে বাসায় মিলল কলেজছাত্রীর গলাকাটা মরদেহ

প্রকাশিত:রবিবার ১২ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটে নগরের একটি বাসা থেকে সনিয়া বেগম (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি পুলিশ। রোববার (১২ ফেব্রুয়ারি) নগরের খুলিয়পাড়া নিলিমা আবাসিক এলাকার ১৪ নং বাসায় ওই ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সনিয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের সেলিম মিয়ার মেয়ে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।   


আরও খবর