Logo
শিরোনাম

সিলেটে দুর্বৃত্তদের হাতে যুবক খুন

প্রকাশিত:মঙ্গলবার ০১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ১৪২৫জন দেখেছেন
Image

সিলেটের কানাইঘাটে ফরিদ উদ্দিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় গ্রামের এফআইবিডিবি সামনে এই ঘটনা ঘটে। নিহত ফরিদ উপজেলার খাসাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মমতাজগঞ্জ বাজার থেকে ফরিদ উদ্দিন তার ভায়রা ভাই শাহিন মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। স্থানীয় বড় খেওড় এফআইবিডিবি স্কুলের সামনে পৌঁছা মাত্র কয়েকজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ফরিদকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হন ফরিদ। দুর্বৃত্তরা শাহীনকেও আহত করে চলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান ফরিদ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করে দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।


আরও খবর