
সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়ার বাছির
মিয়ার কলোনি থেকে শাহাদাত হোসেন (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সকালে কাজে যাওয়ার জন্য মা বকুনি দিয়েছিলেন। এর কয়েক ঘণ্টা পর তার ঝুলন্ত লাশ পাওয়া
যায়।
মো. শরিফ নামের ওই কিশোর (১৪) সুনামগঞ্জ
জেলার ছাতক উপজেলার মৌলাপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। সে মায়ের সাথে ওই কলোনির
একটি রুমে থাকতো।
মঙ্গলবার রাত ৯টার দিকে কলোনির আধাপাকা
বসতঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সে বোন ও দুলাভাইয়ের
সঙ্গে বাছির মিয়ার কলোনিতে বসবাস করত এবং দুলাভাইয়ের মাংসের দোকানে কাজ করত। আত্মহত্যা
বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া পরিবারের
লোকজনের বরাতে জানান, ঘটনার সময় শাহাদাতের দুলাভাই দোকানে এবং বোন ডিম কিনতে বাসার
বাইরে ছিলেন। গতকাল বুধবার ওসমানী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে শাহাদাতের লাশ
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

