Logo
শিরোনাম

সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশিত:সোমবার ২৩ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৮৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটে সোমবার (২৩ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন ঐক্য পরিষদ।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৭ ডিসেম্বর নগরের সুরমা মার্কেট মোড় থেকে ২০১৮ সালের একটি বিস্ফোরক মামলায় রাজনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, দেড় মাস ধরে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাবন্দি। তার জামিন না হওয়া পর্যন্ত আমাদের এ ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় বাস, মিনিবাস, অটোরিকশা, লেগুনা, ট্রাক চলাচল বন্ধ থাকবে।

নিউজ ট্যাগ: পরিবহন ধর্মঘট

আরও খবর