Logo
শিরোনাম

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটের গোলাপগঞ্জে দুটি মটরসািইকে মুখমুখি সংঘর্ষে দেবাশীষ দেব (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার রাত ৭টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হেলালপুর ড্রিমল্যান্ড পার্কের রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবাশীষ দেব হেলালপুর (মাইজভাগ) গ্রামের মৃত সনৎ কুমার দের ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অরুণ দেবের বড় ভাই 

পুলিশ জানায়, দেবাশীষ দেব মঙ্গলবার রাত ৭টার দিকে মোটরসাইকেলযোগে সিলেট নগরী থেকে বাড়ি ফিরছিলেন। সিলেট-জকিগঞ্জ সড়কের হেলালপুরের ড্রিমল্যান্ড পার্কের সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর