Logo
শিরোনাম

সিলেটে ভূকম্পন অনুভূত

প্রকাশিত:শনিবার ২৯ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৪৭২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটে চারবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম এবং ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প হয়। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে এবং ১১ টা ৩৪ মিনিটে ফের ভূকম্পন অনুভূত হয়।

তবে ঢাকা থেকে সিলেট আবহাওয়া অফিসকে কিছু না জানানোর কারণে ভূমিকম্পের বিষয়ে কিছু বলতে পারছেন না সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, একাধিকবার ভূমিকম্পন অনুভূত হয়েছে। তবে ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে।

নিউজ ট্যাগ: সিলেটে ভূকম্পন

আরও খবর