Logo
শিরোনাম

সিলেটের চারা দিঘীরপাড় থেকে শিশুর খন্ডিত দুটি পা উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ১৩ এপ্রিল ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ২৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেট থেকে আবুল কাশেম রুমন :

সিলেট নগরীর চারাদিঘীরপাড় এলাকা থেকে অচেনা এক শিশুর দুটি খন্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) স্থানীয়রা পা দুটি দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন বলেন, চারা দিঘীরপাড় এলাকাস্থ একটি ডাস্টবিন থেকে দুটি পা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পা দুটি ৬/৭ বছরের কোনো শিশুর। চারাদিঘীর পাড়ের ঠিক বিপরীতেই সিলেটের সর্ববৃহৎ মানিকপীর কবরস্থান। মরদেহ দাফনের পর অরক্ষিত থাকায় অনেক সময় রাতে শেয়াল গর্ত করে কবর থেকে লাশ তুলে ফেলে।

এর আগেও ওই এলাকায় একাধিকবার শিশুর খন্ডিত মরদেহ পাওয়া গেছে। এ দুটি পাও মানিকপীর কবরস্থান থেকে কোনো পশু তুলে ফেলতে পারে বলেও ধারণা করছে পুলিশ। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। আশপাশের ভিডিও ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ড হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি ইয়াসিন।


আরও খবর