Logo
শিরোনাম

শিল্পক্ষেত্রে ১৫ দিন চার ঘণ্টা করে গ্যাস ব্যবহার করা যাবে না

প্রকাশিত:সোমবার ১১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৩১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন চার ঘণ্টা শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটরিং করবে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম। সোমবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পেট্রোবাংলা।

সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে সংস্থাটি। রমজানে আবাসিকে গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। রমজান আসার পর রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিন বিকেলে যখন রান্নাবান্নার চাপ শুরু হয়, তখন গ্যাসের চাপ কমে যেতে দেখা গেছে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪