Logo
শিরোনাম

সিরাজগঞ্জ-৬ উপনির্বাচনে নৌকার প্রার্থী কবিতা জয়ী

প্রকাশিত:বুধবার ০৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা বিপুল ভোটে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৯টায় রিটানিং অফিসার ও রাজশাহী বিভাগীয় নির্বাচন অফিসার মো. ফরিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

মেরিনা জাহান কবিতা পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (লাঙল) মনোনীত মো. মোক্তার হোসেন পেয়েছেন ৫৩৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির (মোটরযান) পেয়েছেন ৩৪৩ ভোট।

চলতি বছরের ২ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে সরকার দলীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন শূন্য হয়। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন। ১৬০টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১ লাখ ১১ হাজার ৪৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোট গ্রহণের হার ২৬ দশমিক ৪৯ শতাংশ। 


আরও খবর