Logo
শিরোনাম

সিরাজগঞ্জে নাতিকে শ্বাসরোধ করে হত্যার দায়ে দাদির মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশিত:মঙ্গলবার ৩১ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জে নাতিকে শ্বাসরোধ করে হত্যার দায়ে দাদি কুলছুম খাতুন (৩৭)কে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কুলছুম খাতুন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া শেখপাড়া গ্রামের মজিবুর রহমানের স্ত্রী।

সরকার পক্ষের উকিল আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ১৭ জুন দুপুরে খাওয়ার পর আসামি কুলছুম খাতুনের নাতী স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্র রিফাত হোসেন(৭)বাড়ী থেকে ৫শ গজ দূরে খেলতে যায়। এসময় কুলছুম খাতুন তাকে ডেকে পাশ্ববর্তী সাত্তারের পাট ক্ষেতে নিয়ে গিয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন রিফাতের বাবা চাঁন মিয়া বাদী হয়ে কুলছুম খাতুন ও সাইদুল হক নামের আরেক জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। পরে ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার সময় আসামি হত্যার কথা স্বীকার করে। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার জেলা ও দায়রা জজ কুলছমুকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সাইদুল হককে বেকুসুর খালাস প্রদান করা হয়।


আরও খবর