Logo
শিরোনাম

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৩ এপ্রিল ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জ থেকে সেলিম রেজা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। মারা যাওয়া শিশু দুটি হলো পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের সেলিম হোসেনের ছেলে হামজেলা (৫) ও আব্দুল হাশেমের মেয়ে আয়েশা মনি (৪)।

ওসি শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটি বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে সেখানেই ডুবে মারা যায়।

তিনি আরও বলেন, পরে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


আরও খবর

সিরাজগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেফতার

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩