Logo
শিরোনাম

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত:শনিবার ১৬ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকোলা মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১৫ জন। 

আজ শনিবার (১৬ জুলাই) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় হেফাজতে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।


আরও খবর

সিরাজগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেফতার

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩