Logo
শিরোনাম

সিরিয়াকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ নিশ্চিত করলো

প্রকাশিত:বুধবার ০২ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৭১০জন দেখেছেন
Image

এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সিরিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। এই নিয়ে টানা দশমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল ২০০২ আসরের সেমিফাইনালিস্ট দলটি।

মঙ্গলবার রাতে বাছাইপর্বে গ্রুপের ম্যাচে সিরিয়ার মাঠে ০-২ গোলে জিতেছে দক্ষিণ কোরিয়া।

ম্যাচে কিম জিন-সুর গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর চাং-হুনের লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

এবারের বাছাই পর্ব পেরিয়ে এশিয়ার দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে উঠল দক্ষিণ কোরিয়া। গত বৃহস্পতিবার এই অঞ্চল থেকে প্রথম হিসেবে বিশ্বকাপের টিকেট কাটে ইরান।


আরও খবর