Logo
শিরোনাম

সিরিয়ায় সামরিক বাহিনীর বাসে বোমা হামলা, নিহত ১৫

প্রকাশিত:সোমবার ০৭ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরিয়ার পালমিরা শহরের কাছে মফস্বল এলাকায় সন্ত্রাসীর সিরিয়ায় সামরিক বাহিনীর বাসে বোমা হামলায় ১৫ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন সেনা। স্থানীয় সময় রবিবার দুপুরে সামরিক বাসে সন্ত্রাসী হামলায় এ ঘটনা ঘটে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি বাসের কাছে দুটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। মানুষজন কর্মস্থল ও স্কুল-কলেজে যাওয়ার সময় ব্যস্ত রাস্তায় হামলাটি চালানো হয়।

রোববার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। তবে খবরে হামলার বিস্তারিত বিবরণ ও ধরন সম্পর্কে জানানো হয়নি।

অন্যদিকে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় আল-ক্বাদিসিয়া প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে একটি মার্কিন সামরিক বহরে হামলা চালানো হয়েছে। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।


আরও খবর