Logo
শিরোনাম

সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশসহ নিহত ২

প্রকাশিত:সোমবার ০৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরে প্রাদেশিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি ও অন্যান্য অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রোববার দুই জন নিহতের খবর নিশ্চিত করে সুয়েদা২৪ ও যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিন দ্রুজ সংখ্যাগরিষ্ঠ শহরটিতে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সুয়েদা২৪ এর একটি পোস্টকৃত ছবিতে দেখা যায়, ডজনখানে বিক্ষোভকারী প্রাদেশিক প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করছে এবং নিরাপত্তারক্ষী বাহিনী ভবনটি ঘেরাও করে রেখেছে। এসময় বিক্ষোভকারীরা সরকারের পতনের দাবিতে বিভিন্ন শ্লোগান দিচ্ছিল।

এছাড়ও বিক্ষোভের অন্যান্য ছবিতে একটি সামরিক যানে আগুন ও শহরের বিভিন্ন রাস্তায় টায়ার জ্বলতে দেখা যায়। এসময় বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য মোতায়েনের খবরও আসে স্থানীয় গণমাধ্যমগুলোতে।

এক বিবৃতিতে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাশাসনিক ভবনের বাহিরে অবস্থানরত ব্যক্তিরা ভবনের আসবাবপত্র ধ্বংস, জানালা ভাঙচুর ও ফাইল লুণ্ঠন করেছে। এসময় তারা পুলিশের এক সদস্যকেও নিহত করে।


আরও খবর