Logo
শিরোনাম

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষকসহ গ্রেফতার ২

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৫৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) ভোররাতে হবিগঞ্জের বানিয়াচংয়ের বিথঙ্গল পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের আব্দুল মৃত আজিদের ছেলে সোহেল মিয়া ও একই গ্রামের রমজান আলীর ছেলে আইয়ুব আলী। গৃহশিক্ষক সোহেল বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র।

শিক্ষার্থীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ধর্ষণের শিকার শিক্ষার্থীকে নিয়মিত বাড়িতে এসে প্রাইভেট পড়াতেন সোহেল। বুধবার (১০মার্চ) রাতে ওই শিক্ষার্থীকে সোহেল মোবাইলফোনে কল করে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। পরে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে তার সহযোগী আইয়ুব আলীও শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

বানিয়াচংয়ের বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিকটিমকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও খবর

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩