Logo
শিরোনাম

শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ আগস্ট ২০২১ | হালনাগাদ:শুক্রবার ০৩ নভেম্বর ২০২৩ | ২২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে ৫ বছর বয়সী এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে ওই বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মিরপুর উপজেলার মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার (১১ আগস্ট) বিকেলে বাড়ি থেকে খেলতে বের হয় জান্নাত। এরপর তাকে কোথাও খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পরে ফুফু জহুরার বাড়ির পাশে ক্যানালে গলাকাটা অবস্থায় জান্নাতের মরদেহ দেখতে পায় প্রতিবেশী ও নিহতের পরিবার। এরপর ফুফু ও তার স্বামীকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের দুজনকে আটক করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ সংবাদ পেয়ে শিশুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার ফুফু ও ফুফাকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।


আরও খবর