Logo
শিরোনাম

শিশুসহ ৩৫২ বেসামরিকের প্রাণহানি: ইউক্রেন

প্রকাশিত:সোমবার ২৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ আগ্রাসনের কারণে এখন পর্যন্ত শিশুসহ ৩৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, নিহতদের মধ্যে ১৪ জন শিশু। এছাড়া আহত হয়েছে ১ হাজার ৬৮৪ জন বেসামরিক নাগরিক। যাদের মধ্যে ১১৬ জন শিশু।

এদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন হেরাশচেঙ্কো জানিয়েছেন, বেলারুশ থেকে ইসকান্দার ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় এই হামলা করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। পরে দেখা যায়, ওই ক্ষেপণাস্ত্র স্থানীয় একটি বিমানবন্দরে হামলা করেছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন হেরাশচেঙ্কো জানিয়েছেন, বেলারুশ থেকে ইসকান্দার ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় এই হামলা করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।


আরও খবর