Logo
শিরোনাম

সম্পাদক পদে জায়েদ খানকে শপথ পড়ালেন ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত:শনিবার ০৫ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের কপি দেখে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে আজ শুক্রবার (৪ মার্চ) বিকেলে এফডিসিতে শপথ বাক্য পাঠ করিয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এসময় আরও শপথ নিয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য  অরুণা বিশ্বাস, সুচরিতা।

শপথ পাঠ করানোর আগে ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা কার্যক্রম চালিয়ে যাবো। গঠনতন্ত্রের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা ছিল। জায়েদ খান আমাকে কোর্টের সার্টিফাইড কপি দেখিয়েছে, তাই তাকে আমি শপথ পাঠ করাচ্ছি। আদালতের রায়তো আর অমান্য করতে পারি না।

সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে এর আগে শপথ নিয়েছিলেন ১১ জন সদস্য। তবে তাতে অংশ নেননি ২৮ জানুয়ারির এ নির্বাচনে জয়ী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কেউই।

তবে পরবর্তীতে ব্যতিক্রম হিসেবে তাদের প্যানেল থেকে শপথ নেন অঞ্জনা। আর এবার শপথ নিলেন জায়েদ খান সহ মোট পাঁচজন।


আরও খবর