Logo
শিরোনাম

সমুদ্রে অভিভাবকত্ব অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোস্ট গার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তার বক্তব্যে বলেছেন সমুদ্রে অভিভাবকত্ব অর্জন করতে হবে। আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে প্রধানমন্ত্রী আজ সোমবার কোস্ট গার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, কূটনৈতিক ব্যক্তিত্ব, সামরিক ও অসামরিক অতিথিরা।


আরও খবর