Logo
শিরোনাম

সংসার ভাঙলো মিয়া খলিফার

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ জুলাই ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ | ২৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একটা সময় পর্ন দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন মিয়া খলিফা। মাত্র তিন মাস অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন তিনি। দুই বছর আগে সুইডেনের এই যুবককে বিয়ে করেন তিনি। তবে হঠাৎই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলো।

বুধবার নিজের বিচ্ছেদের কথা শোনালেন মিয়া খলিফা। ২০১৯ সালে সুইডিশ শেফ রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে অংটি বদল করেন তিনি। ২০২০ সালের জুনে তাদের জাঁকালো অনুষ্ঠানের কথা থাকলেও লকডাউনের কারণে তা ভেস্তে যায়। কিন্তু এর মধ্যেই তারা আলাদা হয়ে গেলেন।

মিয়া লিখেছেন, আমরা দুজনেই বেশ জোরের সঙ্গে বলতে পারি দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা আমরা দুজনেই করেছিলাম। কিন্তু তা কার্যকর হলো না। তবে এ কথা বলতে পারি আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে থাকবো।

তিনি বলেন, শুধু এটুকু বলতে পারি মনে কোনো খেদ না রেখেই আমরা আলাদা হচ্ছি। তবে পরিবার-পরিজন-বন্ধুবান্ধব ও বিশেষ করে সারমেয়র প্রতি আমাদের দু'জনের ভালোবাসার কারণে আমদের যোগাযোগ থেকেই যাবে।

এর আগে, ২০১১ সালে মিয়া খালিফা তার হাইস্কুল প্রেমিককে বিয়ে করেছিলেন।২০১৪ সালে তারা আলাদা হয়ে যান। ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়। তারপর শুরু করেন তিনি তার পর্ন ক্যারিয়ার।



আরও খবর