Logo
শিরোনাম

সংসদ সদস্য হাজী সেলিমের মামলার রায় মঙ্গলবার

প্রকাশিত:সোমবার ০৮ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২১১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অবৈধ সম্পদ অর্জনের দায়ে সংসদ সদস্য হাজী সেলিমকে দেওয়া ১৩ বছর কারাদণ্ডের মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এ রায় দেবেন বলে সোমবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করে দুদক। মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত।

২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে হাজী সেলিমের সাজা বাতিল করে তাকে খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। আপিল বিভাগ ২০১৫ সালের ১২ জানুয়ারি এক আদেশে হাইকোর্টের রায় বাতিল করেন এবং পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন।

নিউজ ট্যাগ: হাজী সেলিম

আরও খবর