Logo
শিরোনাম

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন আকবর চৌধুরী লাবু

প্রকাশিত:বুধবার ১৬ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১১৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুর-২ (সালথা-নগরকাদা-কষ্ণপুর) আসনের উপনির্বাচনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন শাহদাব আকবর চৌধুরী লাবু। মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে শাহদাব আকবর রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান তার ছোট ছেলে শাহদাব আকবর। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৬৮ হাজার ৮১৪টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পান ১৪ হাজার ৮৭৬টি ভোট।


আরও খবর