Logo
শিরোনাম

শৈলকুপায় দোকনীরাদের দখলে ফুটপাত,সৃষ্টি হচ্ছে যানজটের

প্রকাশিত:শনিবার ১২ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৮৬০জন দেখেছেন
News desk

Image

ঝিনাইদহ জেলার শৈলকুপা শহরের ফুটপাত গুলো দখল করে নিয়েছে দোকানদারা। দিনে দিনে তাদের দখল বাড়ছে। সৃষ্টি হচ্ছে যানজটের। এতে জনগনের চলাচলা দারুন অসুবিধা হচ্ছে।

শৈলকুপা শহরের প্রধান সড়ক হচ্ছে ব্রিজ রোড। এ সড়কের দুপাশে গড়ে উঠা মার্কেট সরকারি জায়গার উপর নির্মিত। এছাড়াও নতুন বাজারে দোকার পাট ও ব্যবসা প্রতিষ্ঠান সরকারি জমির উপর নির্মিত। ১/১১ পর সরকারের পক্ষ হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হলে ব্রিজ রোড ও নতুন বাজারের দোকান পাট ভেঙ্গে দেওয়া হয়। সাপ্তাহিক হাটের দিন গুলোতে বেশি সমস্যা হয়।

শৈলকুপা উপজেলার ভাইস চেয়ারম্যান ও দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাদিুন্নবী কালু বলেন, বিষয়টি তার নজরে এসেছে। শীর্ঘই ফুটপাত দখল মুক্ত করা হবে।

শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আলম বলেন, শহরের যানজট নিরসনের জন্য প্রশাসনের সহায়তায় ফুটপাত গুলো পরিষ্কার করা হবে।

 

 

নিউজ ট্যাগ: শৈলকুপা

আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩