
গ্যাস পাইপ লাইনের জরুরি সংস্কার কাজের জন্য সোমবার
রাজধানীর বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২৯ মে) তিতাস গ্যাস
ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানানো হয়েছে।
এলাকাগুলোর মধ্যে রয়েছে, মোহাম্মদীয়া হাউজিং, চানমিয়া
হাউজিং এলাকাসহ আশপাশের এলাকা। সেই সঙ্গে এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের
স্বল্প চাপ বিরাজ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের সংস্কার কাজের
জন্য সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায়
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

